গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা
গোপালগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর অঞ্চলের একটি শহর ও জেলা। এটি রাজধানী ঢাকা থেকে ১৫৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদীর তীরে অবস্থিত। এর আয়তন প্রায় ১৪৬৮.৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১,৭২,৪১৫ জন। গোপালগঞ্জ হলো এই জেলার প্রধান ও জেলাসদর শহর। শহরটি ক শ্রেণীর পৌরসভা হিসেবে তালিকাভুক্ত। গোপালগঞ্জ মিউনিসিপ্যালিটি কমিটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। রেলপথের সাথে সংযুক্ত থাকলেও শহরের যোগাযোগের প্রধান উপায় সড়ক পথ। শহরটি সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত। যশোর বিমানবন্দর গোপালগঞ্জের সবচেয়ে নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। গোপালগঞ্জের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট। জেলাটিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই জেলায় বাংলাদেশের জেলাসমূহের মধ্যে হিন্দু জনসংখ্যার শতকরা হার সবচেয়ে বেশি, যা প্রায় ৩০ শতাংশ।
ইতিহাস
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের (বর্তমানে বাংলাদেশ) তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিলো গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ জেলা এক সময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল।
নামকরণ
গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রাণী রাসমনির দায়িত্বে ছিল। তিনি এক জেলে-কন্যা ছিলেন। সিপাহী বিদ্রোহের সময়, তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাঁকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। রাণী রাসমনির নাতি ছিলেন গোপাল। ধারণা করা হয় সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ।
অবস্থান ও আয়তন
গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মধুমতি নদী বিধৌত একটি জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত ১৩টি জেলার একটির নাম গোপালগঞ্জ। এই জেলা ২৩°৩৬' উত্তর অক্ষাংশে এবং ৮৯°৫১' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বর্তমানে সমুদ্রপৃষ্ট থেকে এর গড় উচ্চতা ৪৬ ফুট। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা। এ জেলার পূর্ব সীমানার খাটরা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মালম্বীরাই এ অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করে। ধারণা করা হয়, এটি বল্লাল সেনের আমলের (১১০৯-১১৭৯ খ্রিষ্টাব্দ) ঘটনা। এর আয়তন ১৪৮৯ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ১১ লাখ। নারী-পুরুষের অনুপাত প্রায় সমান। মুসলমান ৭৩.৬২%, হিন্দু ২৫.১৩%, খ্রিষ্টান ১.২০% এবং অন্যান্য ০.০২%। শিক্ষার গড় হার ৫৮.১% (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। জনগোষ্ঠীর প্রধান পেশা কৃষি। প্রধান ফসল ধান, পাট, আঁখ ও বাদাম। বিলুপ্তপ্রায় ফসলাদির মধ্যে রয়েছে চিনা, কাউন, আউশ ধান। জেলার প্রধান রপ্তানি ফসল পাট ও তরমুজ। প্রাচীন নির্দেশনাদির মধ্যে আছে চন্দ্রবর্মা ফোর্ট (কোটাল দুর্গ), বহলতলী মসজিদ (১৫৪৩ খ্রিষ্টাব্দ), সেন্ট মথুরনাথ এজি চার্চ, শ্রীধাম ওড়াকান্দির শ্রী হরিমন্দির, ননী ক্ষীরের নবরত্ন মন্দির, কোর্ট মসজিদ, কেন্দ্রীয় কালীবাড়ি, দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি ইত্যাদি।
প্রশাসনিক এলাকাসমূহ
গোপালগঞ্জ জেলা ৫ টি উপজেলা, ৫ টি থানা, ৪টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।
গোপালগঞ্জ জেলায় মোট ৫ টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলো:
শিক্ষাপ্রতিষ্ঠান
জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া
আল-জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদরাসা ভবানীপুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ
হিরণ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, হিরণ, কোটালিপাড়া।
উলপুর কংশুর সামসুল উলুম জামিয়াতু সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা, উলপুর, গোপালগঞ্জ সদর
পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা, পাইককান্দি, গোপালগঞ্জ সদর
আল জামিয়াতুল ইসলামিয়া সুলতানশাহী ঘোড়াদাইড় সুলতানুল উলুম মাদরাসা, সুলতানশাহী, গোপালগঞ্জ সদর উপজেলা
গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা গোয়ালগ্রাম, কাশিয়ানী
ভেন্নাবাড়ী মাদরাসা, বোড়াশি, গোপালগঞ্জ সদর
কোর্ট মসজিদ মাদরাসা, গোপালগঞ্জ সদর
পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা, গোপালগঞ্জ সদর
বনগ্রাম পশ্চিম পাড়া শামছিয়া কওমিয়া কবরস্থান মাদ্রাসা, করপাড়া ইউনিয়ন, গোপালগঞ্জ সদর
বনগ্রাম পূর্বপাড়া সুলতানিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ সদর
বলাকইড় উত্তরপাড়া মাদ্রাসা, বলাকইড়, গোপালগঞ্জ সদর
আড়ুয়া কংশুর ফোরকানিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ সদর
আর-রহমাহ মহিলা মাদরাসা বোড়াশী, মান্দারতলা, গোপালগঞ্জ।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ
গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ
পল্লী উন্নয়ন একাডেমী, গোপালগঞ্জ
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস, টুঙ্গিপাড়া
ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি, টুঙ্গিপাড়া
ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি, কাশিয়ানী
পিটিআই, ঘোনাপাড়া, গোপালগঞ্জ
টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন, ঘোনাপাড়া, গোপালগঞ্জ
বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউশন, গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, ইসলামপাড়া, গোপালগঞ্জ সদর
হরিদাসপুর পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ সদর
কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাশিয়ানী, গোপালগঞ্জ
আইডিয়াল টেকনিক্যাল এন্ড বি. এম. কলেজ, কাশিয়ানী, গোপালগঞ্জ
গণমাধ্যম
গোপালগঞ্জ জেলা থেকে বেশ কিছু স্থানীয় সংবাদপত্র প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:



