· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · গোপালগঞ্জ জেলা

কাশিয়ানী

Kashiani

কাশিয়ানী বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার আয়তন- ৩০০ ব:কি:মি:। অবস্থানগত দিক দিয়ে এটি গোপালগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলাও বটে। কাশিয়ানীতে রয়েছে দেশের প্রথম পাঁচমুখী জংশন। অন্যদিকে ভাটিয়াপাড়া গোলচত্বর ভাঙ্গার পর দক্ষিণাঞ্চলের দ্বিতীয় প্রবেশদ্বার হিসেবে বিবেচিত যেখান দিয়ে ১১ জেলার সাথে সরাসরি সংযোগ রয়েছে। দক্ষিণাঞ্চলের প্রথম ফ্লাইওভার রয়েছে কাশিয়ানীতেই। এছাড়াও দেশের প্রথম ছয়লেন বিশিষ্ট সেতুও (মধুমতী সেতু) কাশিয়ানীতেই রয়েছে। যোগাযোগের কেন্দ্রবিন্দু ছাড়াও ধর্মীয় এবং ঐতিহ্যগতভাবেও কাশিয়ানী বেশ সমৃদ্ধ একটি অঞ্চল।