গোপালগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা যা ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে একটি। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলা সংসদীয় আসন গোপালগঞ্জ-২ এর অধীন। গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়ন, হাতিয়াড়া ইউনিয়ন, পুইশুড় ইউনিয়ন, বেথুড়ী ইউনিয়ন, নিজামকান্দি ইউনিয়ন, ওড়াকান্দি ইউনিয়ন ও ফুকরা ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনটি জাতীয় সংসদে ২১৬নং আসন হিসেবে চিহ্নিত।
উপজেলা · গোপালগঞ্জ জেলা
গোপালগঞ্জ সদর
Gopalganj Sadar
