· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
বিভাগ

ঢাকা

Dhaka

ঢাকা বিভাগ বাংলাদেশ এর আটটি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।

ঢাকা বিভাগের জিডিপি ২৩৫ বিলিয়ন ডলার এবং জিডিপি পিপিপি ৪৯৭$ বিলিয়ন।

আয়তনে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হচ্ছে টাঙ্গাইল জেলা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা।

ভৌগোলিক অবস্থান

রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্য সব বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। এর উত্তরে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্ব ও দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর-পূর্বে সিলেট বিভাগ এবং পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ-পশ্চিমে খুলনা বিভাগ।

প্রশাসনিক বিভাজন

ঢাকা বিভাগ ১৩টি জেলা, ৪টি সিটি কর্পোরেশন, ১২৩টি উপজেলা, ৫৮টি পৌরসভা, ১,২৩৯টি ইউনিয়ন পরিষদ, ১২,৭৬৫টি মৌজা, ৫৪৯টি ওয়ার্ড, ১,৬২৩টি মহল্লা এবং ২৫,২৪৪টি গ্রাম নিয়ে গঠিত।