গাজীপুর জেলার ৫টি উপজেলা
গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ১৯৮৪ সালে ঢাকা সদর উত্তর মহকুমার বেশিরভাগ অংশ নিয়ে ঢাকা জেলা হতে পৃথক হয়ে স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। জেলাটি ঢাকা বিভাগে অবস্থিত, এর উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা, পূর্ব ও দক্ষিণ-পূর্বে নরসিংদী জেলা পশ্চিমে টাঙ্গাইল জেলা এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঢাকা জেলা।
পটভূমি
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিলোমিটার (১৩০ বর্গমাইল)। বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যান ও গাজীপুর সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত। এতদ্ব্যতীত বাংলাদেশ সমরাস্ত্র কারখানাও গাজীপুর জেলায় অবস্থিত।
অবস্থান ও আয়তন
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা।
প্রশাসনিক এলাকাসমূহ
গাজীপুর জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির একটি সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে ।
গাজীপুর জেলায় মোট ৫টি উপজেলা এবং ৭টি থানা (মূল) রয়েছে। উপজেলাগুলো হলো গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ ও কাপাসিয়া। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন এলাকা মিলিয়ে আরও বেশ কয়েকটি থানা ও ফাঁড়ি রয়েছে।
গাজীপুর জেলার উপজেলাসমূহ:
গাজীপুর জেলার থানা/মেট্রোপলিটন থানা:
ইতিহাস
গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগির এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে।
বর্তমান সংসদীয় এমপি
গাজীপুর জেলা ৫টি উপজেলা এবং ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ২০২৬ সালের সাধারণ নির্বাচনের পর বর্তমান এমপিদের তালিকা নিম্নরূপ:
সিটি কর্পোরেশন
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একীভূত করে এটি গঠিত হয়। বর্তমানে ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষিতে এর শীর্ষ কাঠামো নিম্নরূপ:
আয়তন: ৩২৯.৯০ বর্গকিলোমিটার
প্রধান কার্যালয়: বঙ্গবাজার, গাজীপুর।
শিক্ষা
গাজীপুরে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বহুসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :-
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়
স্বাস্থ্য
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দর্শনীয় স্থান
ভাওয়াল রাজবাড়ী, গাজীপুর সিটি
কাশিমপুর জমিদার বাড়ি, গাজীপুর সদর
দত্তপাড়া জমিদার বাড়ি, গাজীপুর সদর
শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর
বলিয়াদী জমিদার বাড়ী, কালিয়াকৈর
ঈসা খানের সমাধি, কালীগঞ্জ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
মেঘনাদ সাহা - তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
মোঃ সামসুল হক - স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
ফকির শাহাবুদ্দীন - বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
তাজউদ্দিন আহমেদ - বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
মোঃ মজিবুর রহমান - রাজনীতিবিদ ও এমপি (গাজীপুর ১)
এম মঞ্জুরুল করিম রনি - রাজনীতিবিদ ও এমপি (গাজীপুর ২)
এস.এম. রফিকুল ইসলাম - রাজনীতিবিদ ও এমপি (গাজীপুর ৩)
এ কে এম ফজলুল হক মিলন - রাজনীতিবিদ ও এমপি (গাজীপুর ৫)
চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী - ব্যারিস্টার ও রাজনীতিবিদ
হুমায়ূন ফরীদি - জাতীয় চলচ্চিত্র ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা।
ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ - রাজনীতিবিদ, সাবেক পাটমন্ত্রী।
আহসানউল্লাহ মাস্টার - রাজনীতিবিদ; সাবেক সংসদ সদস্য।
এম জাহিদ হাসান - পদার্থবিদ, ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক। ল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
আবু জাফর শামসুদ্দীন - একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক।
আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা - বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
আ.ক.ম মোজাম্মেল হক - এমপি (গাজীপুর ১) এবং সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জাহিদ আহসান রাসেল - এমপি গাজীপুর আসন নং ২ ও সাবেক প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আনিছুর রহমান মিঞা - অবসরপ্রাপ্ত সচিব; চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
মেহের আফরোজ চুমকি - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
সিমিন হোসেন রিমি - সাংসদ গাজীপুর আসন নং ৪।
রহমত আলী - রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
ইকবাল হোসেন সবুজ - সাংসদ গাজীপুর আসন নং ৩।
মারাজ হোসেন অপি - খেলোয়াড়।
জায়েদা খাতুন - মাননীয় মেয়র (নগর মাতা), গাজীপুর সিটি কর্পোরেশন।
চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী - বাংলাদেশী রাজনীতিবিদ।
মোহাম্মদ ওবাইদ উল্লাহ - রাজনীতিবিদ; সাবেক সংসদ সদস্য।
সৈয়দা জোহরা তাজউদ্দীন - বাংলাদেশী মহিলা রাজনীতিবিদের মধ্যে অন্যতম।
রুমানা আলী - রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মহিলা আসন।
ফকির আবদুল মান্নান শাহ - রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী।
মোহাম্মদ শহীদুল্লাহ (গাজীপুরের রাজনীতিবিদ) - বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য (সাবেক)।
মোহাম্মদ সানাউল্লাহ (চিকিৎসক) - সাবেক সংসদ সদস্য।
এম. এ. মান্নান (গাজীপুরের রাজনীতিবিদ) - রাজনীতিবিদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক মন্ত্রী।
মোহাম্মদ ময়েজউদ্দিন - আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনাকারী।
জাহাঙ্গীর আলম - সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন।
হাসান উদ্দিন সরকার - সাবেক সাংসদ, গাজীপুর আসন নং ২।
তানজিম আহমেদ সোহেল তাজ - সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মোঃ আতাবুল্লাহ - বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক
শাহ আবু নাইম মোমেনুর রহমান - সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি।

