· শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
সর্বশেষ
৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা

ভাতা ও খাবারসহ

বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

সরকারের উদ্যোগে সারাদেশে বিনা মূল্যে দুই মাসের এআই প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন ২৪ নভেম্বর পর্যন্ত।

ড
ডেস্ক রিপোর্ট১৪ নভেম্বর ২০২৬, ৩:৫৫ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ৪ বার পঠিত
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত
ছবি: চ্যানেল ২৪
এক নজরে
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
  • ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
  • আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।
মূল তথ্য
  • ৬৪ জেলায় দুই মাসের বিনা মূল্যে এআই প্রশিক্ষণ
  • আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট
  • অনাবাসিকদের দিনে ২০০ টাকা যাতায়াত ভাতা ও দুপুরের খাবার
  • প্রশিক্ষণ ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত

দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করতে বিনা মূল্যে দুই মাসের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।

আরও পড়ুনমাইক্রোসফট আউটলুক-টিমসে বিশ্বজুড়ে বিপর্যয়, ৭৪ দেশে ভোগান্তি

যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ শুরু হবে আগামী ১ ডিসেম্বর এবং চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ পাবেন প্রশিক্ষণার্থীরা।

আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। আগ্রহীরা www.dydaiproject.com/apply ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদনের পর প্রার্থীদের আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন এবং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রশিক্ষণ পরিচালনা করবে।

প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগে প্রশিক্ষণ হবে। প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রশিক্ষণ দেবে। প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ পরিচালিত হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪, প্রথম আলো, জাগো নিউজ

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · প্রযুক্তি বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য