- গত ২ নভেম্বর তেনেরিফের বিপক্ষে ম্যাচে এই সংঘর্ষ ঘটে।
- পরদিন হাসপাতালে মারা যান তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল।
- শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে সংঘর্ষে জড়ান ওনোও ও মিগেল
- পরদিন হাসপাতালে মারা যান ৩০ বছর বয়সী মিগেল
- শৃঙ্খলা কমিটি ওনোওকে সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে
- ম্যাচটি পুনরায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন
স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে সংঘর্ষের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে স্পেনের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। গত ২ নভেম্বর তেনেরিফের বিপক্ষে ম্যাচে এই সংঘর্ষ ঘটে। পরদিন হাসপাতালে মারা যান তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল।
আরও পড়ুনমেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে হারশৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল, খেলা চলাকালে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে পা দিয়ে সজোরে আঘাত করার অপরাধে ওনোওকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কমিটি আরও বলেছে, ঘটনার মর্মান্তিক পরিণতিতে মিগেলের মৃত্যুর বিষয়টি সবারই জানা।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, বর্ণিত আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত। ২৫ বছর বয়সী ওনোও ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলের গোলরক্ষক।
ঘটনার পর ম্যাচটি পুনরায় আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঘটনাটি ঘটার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফেডারেশন বলেছে, এর ফলে মর্মান্তিক ওই ঘটনা ঠিক যে মুহূর্তে ঘটেছিল, সেখান থেকে আবার খেলা শুরু করার বিষয়টি এড়ানো সম্ভব হলো। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত দুই দল ২-২ গোলে সমতায় ছিল এবং এখন সেই ফলই বহাল থাকবে।
৪ নভেম্বর ওনোওর ক্লাব তাঁর পক্ষে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ওনোও জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো পার করছেন এবং মিগেলের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট অনুভব করছেন।
আন্দোরার কোচ কার্লেস মানসো গত বৃহস্পতিবার জানান, ওই ঘটনার পর ওনোও ফুটবলে আর ফিরবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ওনোও বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। মানসো যোগ করেন, আমাদের কাজ হলো সব রকমভাবে তাঁকে সমর্থন দেওয়া এবং তাঁর পাশে থাকা।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, প্রথম আলো, ইত্তেফাক






