· শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
সর্বশেষ
৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা

পুলিশের অভিযানে গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে

চুয়াডাঙ্গা, যশোর ও ঢাকার পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ড
ডেস্ক রিপোর্ট১৪ নভেম্বর ২০২৬, ৩:৫৫ পিএম · পড়তে ১ মিনিট · 👁 ৪ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
ছবি: চ্যানেল ২৪
এক নজরে
  • শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়।
  • তিনি আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।
  • যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মূল তথ্য
  • চুয়াডাঙ্গায় আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল গ্রেপ্তার
  • যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ গ্রেপ্তার
  • পল্লবীতে বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি আব্দুস সবুরসহ চারজন গ্রেপ্তার
  • গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী

চুয়াডাঙ্গা, যশোর ও ঢাকার পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আরও পড়ুনগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর পল্লবীতে বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · জাতীয় বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য