· শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
সর্বশেষ
৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে৩:৫৫বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত৩:৫৪হেসুস ওনোওকে ১২ ম্যাচ নিষিদ্ধ, সংঘর্ষে মিগেলের মৃত্যু৩:৫৪শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী৩:৫৪ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি এজেন্টকে গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ৩:৫৩সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, কালিয়াকৈরে মহাসড়ক ছাড়ালেন শ্রমিকরা৮:৫৮মালদ্বীপে ফেনীর মামুনের মৃত্যু, পরিবারে শোক৮:৫৮বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, বাংলাদেশে রোগী বাড়ার শঙ্কা

প্রত্যর্পণ প্রসঙ্গে মন্তব্য

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

ড
ডেস্ক রিপোর্ট১৪ নভেম্বর ২০২৬, ৩:৫৪ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ২ বার পঠিত
শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী
ছবি: আজকের পত্রিকা
এক নজরে
  • শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
  • আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন।
  • আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।
মূল তথ্য
  • শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন বলে মন্তব্য আইনমন্ত্রীর
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর প্রক্রিয়া চলছে
  • সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছেন মন্ত্রী
  • ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুননাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন এক সপ্তাহের সফরে

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।’ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানো হবে বলে তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনার আইনি অধিকার ও দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ও সংবিধানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা (ভারত) বলতে পারবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এরই মধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে যেকোনো মূল্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছে একটি ব্রিটিশ আইনি সংস্থা।

এদিকে গতকাল শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি অনানুষ্ঠানিক শর্তের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

তথ্যসূত্র: প্রথম আলো, আজকের পত্রিকা, ইত্তেফাক, বাংলা ট্রিবিউন

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · রাজনীতি বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য