- স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলের স্থানীয় নেতারা।
- এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
- সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
- শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে অবতরণ করেন নাহিদ ইসলাম
- সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ
- ব্রিটিশ পার্লামেন্ট, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন
- ১৬ নভেম্বর নাগরিক সংবর্ধনা, ২১ নভেম্বর দেশে ফেরার কথা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলের স্থানীয় নেতারা।
আরও পড়ুনআইনমন্ত্রী: পতিত ফ্যাসিবাদকে রাজনীতির সুযোগ দেবে না জনগণএর আগে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
লন্ডনে অবতরণের পর এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি আহ্বায়ক।
সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।
আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। আগামী ২১ নভেম্বর এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্ট, চ্যানেল ২৪, জাগো নিউজ






