· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · মাদারীপুর জেলা

শিবচর

Shibchar

শিবচর বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা যা ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলার ৫টি উপজেলার মধ্যে একটি এবং মাদারীপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত। শিবচর উপজেলার উত্তরে পদ্মা নদী ও মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা, শ্রীনগর উপজেলা ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলা, দক্ষিণে রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা, পূর্বে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা, পশ্চিমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। শিবচর উপজেলার উপর দিয়ে পদ্মা নদী, কুমার নদ ময়নাকাটা নদী ও আড়িয়াল খাঁ নদী প্রবাহিত হয়েছে।

শিবচর পদ্মা বিধৌত নিম্ম পলল ভূমি এলাকা। এর ভু-ভাগ বেলে দোআঁশ মাটি দ্বারা গঠিত। এটি একটি কৃষিপ্রধান অঞ্চল।

ব্রিটিশ শাসনামলে ১৯৩০ সালে শিবচর থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে শিবচর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে শিবচর উপজেলার সংসদীয় আসন মাদারীপুর-১। শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনটি জাতীয় সংসদে ২১৮ নং আসন হিসেবে চিহ্নিত।

মাদারীপুর জেলার অন্য উপজেলা