ডাসার উপজেলা বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। বালিগ্রাম, কাজীবাকাই, গোপালপুর, ডাসার ও নবগ্রাম এই পাঁচ ইউনিয়ন নিয়ে ডাসার উপজেলা গঠিত। এই উপজেলার আয়তন ৭৬ দশমিক ৮ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ডাসারের জনসংখ্যা ৭১ হাজার ৪৯৪।
