· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · জামালপুর জেলা

মেলান্দহ

Melandah

মেলান্দহ বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ১১টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার মধ্যভাগে অবস্থিত। মেলান্দহ উপজেলার উত্তরে ইসলামপুর উপজেলা, দক্ষিণে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা, পূর্বে জামালপুর সদর উপজেলা, শেরপুর জেলার শেরপুর সদর উপজেলা ও ইসলামপুর উপজেলা, পশ্চিমে মাদারগঞ্জ উপজেলা ও ইসলামপুর উপজেলা।

ব্রিটিশ শাসনামলে ১৯২৫ সালে মেলান্দহ থানা গঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে মেলান্দহ উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দহ উপজেলা জামালপুর-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৪০ নং আসন হিসেবে চিহ্নিত।

মেলান্দহ উপজেলার আয়তন ২৫৮.৩২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ৩,১৩,১৮২ জন। পুরষ ও নারীর অনুপাত ১০০ঃ৯৭, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২১২ জন, শিক্ষার হার ৩৫.৭%।