· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · জামালপুর জেলা

মাদারগঞ্জ

Madarganj

মাদারগঞ্জ বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার পশ্চিমভাগে অবস্থিত। মাদারগঞ্জ উপজেলার উত্তরে ইসলামপুর উপজেলা ও মেলান্দহ উপজেলা, দক্ষিণে সরিষাবাড়ী উপজেলা ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা,পূর্বে মেলান্দহ উপজেলা ও জামালপুর সদর উপজেলা, পশ্চিমে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা।

ব্রিটিশ শাসনামলে ১৯০৬ সালে মাদারগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে মাদারগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারগঞ্জ উপজেলা জামালপুর-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। এ আসনটি জাতীয় সংসদে ১৪০ নং আসন হিসেবে চিহ্নিত।

মাদারগঞ্জ উপজেলার আয়তন ২২৫.৩৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ২,৬৩,৬০৮ জন। পুরুষ ও নারীর অনুপাত ১০০ঃ৯৮, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৭০ জন, শিক্ষার হার ৩৩.০%।