· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · জামালপুর জেলা

বকশীগঞ্জ

Bokshiganj

বকশীগঞ্জ উপজেলা বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ৭ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার উত্তরভাগে অবস্থিত। বকশীগঞ্জ জামালপুর জেলার সর্ব কনিষ্ঠ উপজেলা। বকশীগঞ্জ উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ইসলামপুর উপজেলা, পূর্বে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা, পশ্চিমে দেওয়ানগঞ্জ উপজেলা। উপজেলার উত্তর-পূর্বাংশে গারো পাহাড় অবস্থিত।

১৯৩৭ সালে দেওয়ানগঞ্জ থানার অন্তর্ভুক্ত বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ৩০ এপ্রিল ১৯৮২ সালে বকশীগঞ্জ থানা এবং ১৪ সেপ্টেম্বর ১৯৮৩ সালে উপজেলা গঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বকশীগঞ্জ উপজেলা জামালপুর-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৩৮ নং আসন হিসেবে চিহ্নিত।

বকশীগঞ্জ উপজেলার আয়তন ২০৪.৩০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০২৩ সনের আদম শুমারী অনুযায়ী ২,৩৯,৮৩৫ জন। পুরষ ও নারীর অনুপাত ৯৭ঃ১০০, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৭৩.৯৩ জন, শিক্ষার হার ৬১.২৬%।