অষ্টম অধ্যায় — কল্যাণমূলক ব্যবস্থা
ধারা ৯৪কপ্রতিবন্ধী শ্রমিকদের আবাসন সুবিধা
1[৯৪ক। কোন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা থাকিলে, আবাসন বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিকগণকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে।]
- ধারা ৯৪ক বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ৩১ ধারাবলে সন্নিবেশিত।
