অষ্টম অধ্যায় — কল্যাণমূলক ব্যবস্থা
ধারা ৯০সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ
৯০৷ পঁচিশ জনে অধিক শ্রমিক সম্বলিত প্রত্যেক কারখানা/প্রতিষ্ঠানে 1[বিধি দ্বারা নির্ধারিত] পদ্ধতিতে বাধ্যতামূলক সেইফটি রেকর্ড বুক 2[সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন] করিতে হইবে৷
- “বিধি দ্বারা নির্ধারিত” শব্দসমূহ “নির্ধারিত” শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত।
- “সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন” শব্দসমূহ “ও সেইফটি বোর্ড সংরক্ষণ” শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত।
