- বিএনপি ও যুবদলের কার্যালয়ের পাশাপাশি ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে আগুন ও ভাঙচুর চালানো হয়।
- বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
- হামলার পর গোপালগঞ্জ-পাটগাতি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়, যান চলাচল ব্যাহত হয়।
- শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার নিলফা ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
- বিএনপি ও যুবদলের কার্যালয়ের পাশাপাশি ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে আগুন ও ভাঙচুর চালানো হয়।
- বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
- হামলার পর গোপালগঞ্জ-পাটগাতি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়, যান চলাচল ব্যাহত হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুনকামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতিস্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা জানান, এ ঘটনায় তাঁদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলা ও ভাঙচুরের পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, চ্যানেল ২৪






