পঞ্চম অধ্যায় — শিশু-আদালত এবং উহার কার্যপ্রণালী
ধারা ৪২ফৌজদারী কার্যবিধির বিধানাবলীর প্রযোজ্যতা
৪২। (১) এই আইন বা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট ও ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, 1[ অভিযোগ দায়ের,] মামলার বিচার এবং কার্যধারা গ্রহণের ক্ষেত্রে, ফৌজদারী কার্যবিধির বিধানাবলী, যতদূর সম্ভব, প্রযোজ্য ও অনুসরণ করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কৃত সকল অপরাধ আমলযোগ্য হইবে এবং এই আইন বা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট বিধান থাকিলে সংশ্লিষ্ট ক্ষেত্রে উক্ত বিধান অনুসরণ করিতে হইবে।
- ‘‘অভিযোগ দায়ের, শব্দগুলি ও কমা ‘‘এই আইনের অধীন’’ শব্দগুলির পরিবর্তে শিশু (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৪ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত।
