পঞ্চম অধ্যায় — শিশু-আদালত এবং উহার কার্যপ্রণালী
ধারা ২০শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ
২০। আপাততঃ বলবৎ অন্য কোন আইন, আদালতের রায় বা আদেশে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, অপরাধ সংঘটনের তারিখই হইবে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ।
