পঞ্চম অধ্যায় — শিশু-আদালত এবং উহার কার্যপ্রণালী
ধারা ৪১আপিল ও পুনর্বিবেচনা
৪১। (১) ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন শিশু-আদালত কর্তৃক প্রদত্ত 1[ আদেশ বা রায়ের বিরুদ্ধে উক্ত আদেশ বা রায়] প্রদানের তারিখ হইতে অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাইবে।
2[ (২) শিশু-আদালতের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে পুনর্বিবেচনা (Revision) করা যাইবে।]
(৩) এই ধারার অধীন আপিল বা, ক্ষেত্রমত, পুনর্বিবেচনার আবেদন দাখিল করা হইলে উক্ত আবেদনটি দায়েরের তারিখ হইতে অনধিক ৬০ (ষাট) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিতে হইবে।
- ‘‘আদেশ বা রায়ের বিরুদ্ধে উক্ত আদেশ বা রায়’’ শব্দগুলি ‘‘আদেশের বিরুদ্ধে আদেশ’’ শব্দগুলির পরিবর্তে শিশু (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৪ নং আইন) এর ১৫ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-ধারা (২) শিশু (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৪ নং আইন) এর ১৫ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
