ধারা ৩৫একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ
1[৩৫। কোন সরবরাহে একাধিক ধরনের পণ্য বা সেবা থাকিলে নিম্নরূপে করারোপ করিতে হইবে, যথা:¾
(ক) প্রতিটি সরবরাহের ক্ষেত্রে প্রত্যেক ধরনের পণ্য বা সেবাকে পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে;
(খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না। ]
- ধারা ৩৫ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৭৩ ধারাবলে প্রতিস্থাপিত।
