ধারা ১০৬বকেয়া কর কিস্তিতে পরিশোধ
১০৬। (১) বকেয়া কর কিস্তিতে পরিশোধ করিবার নিমিত্ত কমিশনার একজন খেলাপি করদাতাকে নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে অনুমতি প্রদান করিতে পারিবেন এবং কোন কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে উক্তরূপ অনুমতি বাতিল করিতে পারিবেন।
(২) এই ধারার অধীন প্রদত্ত কিস্তিতে বকেয়া কর পরিশোধের সময়সীমা 1[১৮ (আঠার)] মাসের অতিরিক্ত হইবে না।
- “১৮ (আঠার)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “১২ (বার)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৮ ধারাবলে প্রতিস্থাপিত।
