লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ১০৩কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়

১০৩। (১) যদি কোন কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বকেয়া কর পরিশোধে ব্যর্থ হয়, তাহা হইলে যে সময় উক্ত অর্থ বকেয়া হইয়াছিল সেই সময় যাহারা উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা ছিলেন তাহারা যথাযথ সতর্কতা, দায়িত্বশীলতা এবং দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হইলে সকলে যৌথ ও ব্যক্তিগতভাবে উক্ত অর্থ পরিশোধের জন্য নির্ধারিত সময়সীমা পর্যন্ত দায়ী থাকিবেন।

(২) বকেয়া কর পরিশোধে দায়ী প্রত্যেক পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা, অন্যান্য পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তার নিকট হইতে পুনর্ভরণ (reimbursement) পাওয়ার অধিকারী হইবেন।

(৩) উক্ত পরিচালক, প্রতিনিধি, এজেন্ট বা উদ্যোক্তা কর্তৃক সম্পাদিত কর্মকাণ্ডের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত কর্মকাণ্ড উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) অর্থনৈতিক কার্যক্রম বা উহার অংশবিশেষ পরিচালনা;

(খ) অর্থনৈতিক কার্যক্রমের প্রক্রিয়ায় কোন সরবরাহ, আমদানি বা অর্জন;

(গ) পণ্য প্রস্তুতকরণ বা সেবা সরবরাহ;

(ঘ) জারিকৃত কোন নোটিশ প্রাপ্তি;

(ঙ) দাখিলপত্র পেশকরণ;

(চ) কর পরিশোধ; বা

(ছ) তথ্য সরবরাহ।

সরকারি সাইটে দেখুন