- বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
- সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ বিষয়ে নতুন বিধান যুক্ত হয়েছে।
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে।
- নতুন পে-স্কেলের বেতন ও ভাতা আদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি
- অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণে নতুন বিধান
- শ্রান্তি ও বিনোদন ছুটির মাসে মূল বেতনের সমপরিমাণ ভাতা
- ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্দেশনা কার্যকর
নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণ বিষয়ে নতুন বিধান যুক্ত হয়েছে।
আরও পড়ুনকক্সবাজারে হোটেলে আগুন, শতাধিক পর্যটক নিরাপদে নামানো হলোপ্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।
এ ছাড়া উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। অন্যদিকে যেসব কর্মচারী ২ জুলাই ২০২৬ তারিখে বা এর পর অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাঁদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী পরিশোধ করতে হবে।
প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। এর উপ-দফা (জ)-এর পর নতুন ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এরপরও চলমান রয়েছে, তাঁদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।
এদিকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। বুধবার অর্থ বিভাগের অপর প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে। তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। এ নির্দেশনা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং অবিলম্বে কার্যকর হবে।
তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো






