- আগুনে ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুল নথিপত্র পুড়ে যায়।
- ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
- পুলিশের ধারণা, নথিপত্র গায়েবের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে।
- খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস ও সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে আগুন লাগে।
- আগুনে ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুল নথিপত্র পুড়ে যায়।
- ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
- পুলিশের ধারণা, নথিপত্র গায়েবের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে।
খাগড়াছড়ি সদর উপজেলায় মধ্যরাতে উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি দপ্তরে একই সময়ে আগুন লাগায় ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ। আগুনে দুটি কার্যালয়ের আসবাবপত্র, ল্যাপটপ, কম্পিউটার ও বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
আরও পড়ুনলালবাগে ছাত্রলীগ নেতা শিবলু গ্রেপ্তারখাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিতভাবে নথিপত্র গায়েবের উদ্দেশ্যে লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আগুনও রহস্যজনক। মামলা হলে তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ১০ নভেম্বর শহরের পানখাইয়াপাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তথ্যসূত্র: জাগো নিউজ, ইত্তেফাক, আজকের পত্রিকা






