· বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
ব্রেকিং
১০:০৭এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী প্রধান কোলেট ক্রেস১০:০৭নতুন পে-স্কেলে বিনোদন ভাতা কীভাবে কার্যকর হবে, জারি হলো প্রজ্ঞাপন১০:০৭ডেভিস কাপে বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়১০:০৭এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী প্রধান কোলেট ক্রেস১০:০৬কক্সবাজারে হোটেলে আগুন, শতাধিক পর্যটক নিরাপদে নামানো হলো১০:০৬ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বাগ্বিতণ্ডা, ভান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প১০:০৬ইসলামী ব্যাংক যশোর শাখার ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় ৪ জনের কারাদণ্ড১০:০৫নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল১০:০৫ডেঙ্গু ও হামে এক দিনে ৭ মৃত্যু, আক্রান্ত হাজারো১০:০৫পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে১:২৬অ্যাপল সাপোর্ট কমিউনিটি বন্ধ হচ্ছে ২০ নভেম্বর১০:০৭এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী প্রধান কোলেট ক্রেস১০:০৭নতুন পে-স্কেলে বিনোদন ভাতা কীভাবে কার্যকর হবে, জারি হলো প্রজ্ঞাপন১০:০৭ডেভিস কাপে বাহরাইনকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়১০:০৭এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী প্রধান কোলেট ক্রেস১০:০৬কক্সবাজারে হোটেলে আগুন, শতাধিক পর্যটক নিরাপদে নামানো হলো১০:০৬ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বাগ্বিতণ্ডা, ভান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প১০:০৬ইসলামী ব্যাংক যশোর শাখার ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় ৪ জনের কারাদণ্ড১০:০৫নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল১০:০৫ডেঙ্গু ও হামে এক দিনে ৭ মৃত্যু, আক্রান্ত হাজারো১০:০৫পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে১:২৬অ্যাপল সাপোর্ট কমিউনিটি বন্ধ হচ্ছে ২০ নভেম্বর

দুদকের মামলায় রায়

ইসলামী ব্যাংক যশোর শাখার ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় ৪ জনের কারাদণ্ড

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই সাবেক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ড
ডেস্ক রিপোর্ট১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ২ বার পঠিত
ইসলামী ব্যাংক যশোর শাখার ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ মামলায় ৪ জনের কারাদণ্ড
গ্রাফিক: কালারস অব বাংলাদেশ
এক নজরে
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
  • বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
  • দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলা, ১২৮৫ নম্বর বাড়ির জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক।
মূল তথ্য
  • ইসলামী ব্যাংক যশোর শাখার ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় চারজনকে দণ্ড
  • দুই সাবেক ব্যাংক কর্মকর্তাকে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড
  • আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ
  • যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলামের রায়

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

আরও পড়ুনহজরত শাহজালাল (রহ.)-এর সিলেট আগমন ও বাংলায় ইসলামের ইতিহাস

দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলা, ১২৮৫ নম্বর বাড়ির জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক। অপর দুজন হলেন খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। শেখ জামিল ও মোয়াজ্জেম দুজনই চাকরিচ্যুত।

আদালতের রায়ে এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় প্রত্যেককে দুই হাজার টাকা এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এসব ধারায় পৃথকভাবে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। ১৯৯২ সালে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০০ সালে মামলাটি করা হয়। মামলার ২৬ বছর পর রায়ে এই দণ্ড দেওয়া হলো।

তথ্যসূত্র: ইত্তেফাক, জাগো নিউজ, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · সারাদেশ বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য