· রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
সর্বশেষ
৯:১৮সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই নারী প্রকৌশল সম্মেলন শুরু৯:১৭বলিভিয়ায় এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা৭:২৮যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা৭:২৮ঠাকুরগাঁও, জামালপুর, ফেনীতে এইচএসসিতে শূন্য পাসের হার ১৫ কলেজে৭:২৭পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত৯:১১জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান মানার দাবি রিজভীর২:৫৪ওয়েস্ট ইন্ডিজ জয়ের পথে, বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট২:৫৩পুঁজিবাজারে কর অব্যাহতি চায় ডিবিএ, ২০৩০ সাল পর্যন্ত মুনাফায় ছাড়২:৫৩রামায়ণের অগ্রিম বুকিং ১৭ কোটি, মুক্তির আগেই রেকর্ড২:৫২মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ৯:১৮সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইইইই নারী প্রকৌশল সম্মেলন শুরু৯:১৭বলিভিয়ায় এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা৭:২৮যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা৭:২৮ঠাকুরগাঁও, জামালপুর, ফেনীতে এইচএসসিতে শূন্য পাসের হার ১৫ কলেজে৭:২৭পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত৯:১১জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান মানার দাবি রিজভীর২:৫৪ওয়েস্ট ইন্ডিজ জয়ের পথে, বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট২:৫৩পুঁজিবাজারে কর অব্যাহতি চায় ডিবিএ, ২০৩০ সাল পর্যন্ত মুনাফায় ছাড়২:৫৩রামায়ণের অগ্রিম বুকিং ১৭ কোটি, মুক্তির আগেই রেকর্ড২:৫২মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কা

বলিভিয়ায় এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এল নিনো মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ড
ডেস্ক রিপোর্ট১ নভেম্বর ২০২৬, ৯:১৭ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ২ বার পঠিত
বলিভিয়ায় এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা
ছবি: চ্যানেল ২৪
এক নজরে
  • এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
  • চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
  • শনিবার (৩১ অক্টোবর) বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণাসংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন।
মূল তথ্য
  • বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণাসংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন
  • দেশটির ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৬টিতে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত
  • খরায় ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে
  • এল নিনোর প্রভাব ২০২৭ সালজুড়েও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনবাইনান্সে বিশাল সাইবার হামলা, আড়াইশ কোটি ডলার ফ্রিজ

শনিবার (৩১ অক্টোবর) বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণাসংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন। একই সঙ্গে তিনি বন্যা ও খরায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলের অতিরিক্ত সদস্য মোতায়েনের নির্দেশ দেন। প্রেসিডেন্ট পাজ বলেন, এল নিনোর কারণে খরা ও বন্যার ক্ষেত্রে ‘অত্যন্ত ভয়াবহ প্রভাব’ দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৬টিতে খরার কবলে পড়েছে প্রায় ৭৮ হাজার পরিবার। এ ছাড়া খরার কারণে দেশটিতে ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বলিভিয়ায় বন্যার ঝুঁকিও রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দেশটির সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

এল নিনো বৈশ্বিক জলবায়ুর একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর দেখা দেয়। এ সময় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন ঘটে। এর ফলে বিভিন্ন অঞ্চলে খরা, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এল নিনোর তীব্রতা এবং প্রভাব ভৌগোলিক অবস্থানভেদে ভিন্ন হয়। তবে এবারের এল নিনো রেকর্ডে থাকা সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৬ সালের শেষ দিকে এর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা থাকলেও ২০২৭ সালজুড়েও এর প্রভাব অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এবারের এল নিনোর কারণে বিশ্বজুড়ে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে দরিদ্র দেশগুলো। এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছিল, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

তথ্যসূত্র: আজকের পত্রিকা, ইত্তেফাক, চ্যানেল ২৪

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · আন্তর্জাতিক বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য