- সাবেক সিআইডি প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি রিকশাকে ধাক্কা দেয়।
- দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তার ছেলে।
- আহত রিকশাচালককে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- শনিবার রাতে পল্টনের কালভার্ট রোডে দুর্ঘটনা ঘটে।
- সাবেক সিআইডি প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি রিকশাকে ধাক্কা দেয়।
- দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তার ছেলে।
- আহত রিকশাচালককে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর পল্টনের কালভার্ট রোডে সাবেক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনযুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণাপ্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ারের কাছে একটি শাখা সড়কে দ্রুতগামী গাড়িটি রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।
আহত রিকশাচালককে স্থানীয় লোকজন উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রাখা হয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গাড়িটির মালিক সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, ঢাকা পোস্ট, আজকের পত্রিকা, জাগো নিউজ, চ্যানেল ২৪






