- সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সতর্কবার্তায় এ ঝুঁকির কথা জানিয়েছে।
- সংস্থাটি ঝুঁকির মাত্রা ‘উচ্চ’ বলে উল্লেখ করেছে।
- সতর্কবার্তায় বলা হয়েছে, এআই-চালিত সফটওয়্যার ব্যবহার করে হামলাকারীরা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করা, কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ, গ্রাহকের তথ্য চুরি এবং এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে ছড়িয়ে পড়ার মতো কাজ করতে পারে।
- এআই-চালিত হামলায় স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা দুর্বলতা খোঁজা ও তথ্য চুরির আশঙ্কা
- বিজিডি ই-গভ সার্ট ১৭ নভেম্বর সতর্কবার্তা প্রকাশ করেছে
- ঝুঁকির মাত্রা ‘উচ্চ’ বলে উল্লেখ করা হয়েছে
- বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি বলে ধারণা
দেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ফিনটেক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সতর্কবার্তায় এ ঝুঁকির কথা জানিয়েছে। সংস্থাটি ঝুঁকির মাত্রা ‘উচ্চ’ বলে উল্লেখ করেছে।
আরও পড়ুনপ্রাণ-আরএফএল প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ঢাকায় অনুষ্ঠিতসতর্কবার্তায় বলা হয়েছে, এআই-চালিত সফটওয়্যার ব্যবহার করে হামলাকারীরা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করা, কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ, গ্রাহকের তথ্য চুরি এবং এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে ছড়িয়ে পড়ার মতো কাজ করতে পারে। এতে অল্প সময়ে বড় পরিসরে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
সার্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে এই পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সাইবার হামলার ঘটনা ঘটার আগেই সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা, নিজেদের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং নজরদারির সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।
সতর্কবার্তায় আন্তর্জাতিক দুটি ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে চিলির আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ট্যানার সার্ভিসিওস ফিনানসিয়েরোসে বড় ধরনের সাইবার অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে কাজাখস্তানের অনলাইন ক্ষুদ্রঋণ প্ল্যাটফর্ম Dengoo.kz-কে লক্ষ্য করে হামলার প্রস্তুতির প্রমাণ মিলেছে। তবে দ্বিতীয় প্রতিষ্ঠানটিতে হামলাকারীদের তৈরি ক্ষতিকর সফটওয়্যার সফলভাবে চালানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
চিলির প্রতিষ্ঠানটির ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশনের নিরাপত্তার দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে। অ্যাপ্লিকেশনটি Kubernetes নামের প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দূর থেকে নিজেদের নির্দেশ অনুযায়ী কোড চালানোর সুযোগ পেয়ে তারা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবস্থাপনা, ডেটাবেজ, বিভিন্ন সফটওয়্যারের সংযোগব্যবস্থা এবং ক্লাউড অবকাঠামোয় প্রবেশ করে।
তদন্তে প্রতিষ্ঠানটির ১ কোটি ৫৬ লাখের বেশি আর্থিক রেকর্ডে প্রবেশাধিকার পাওয়ার তথ্য উঠে এসেছে। এসব তথ্যের মধ্যে গ্রাহকসংক্রান্ত তথ্যও ছিল। সার্টের সতর্কবার্তায় এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা





