লগইন
সর্বশেষ
১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্টের সতর্কবার্তা

ব্যাংকিং খাতে এআই ব্যবহার করে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এআই-চালিত সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটি বলছে, এখনো দেশে এমন হামলার তথ্য নেই, তবে আগাম সতর্কতা প্রয়োজন।

ড
ডেস্ক রিপোর্ট১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ২১ বার পঠিত
ব্যাংকিং খাতে এআই ব্যবহার করে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল সার্ট
গ্রাফিক: কালারস অব বাংলাদেশ
এক নজরে
  • মঙ্গলবার এক সতর্কবার্তায় সংস্থাটি এসব প্রতিষ্ঠানকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
  • সার্টের কর্মকর্তারা বলছেন, এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার একাধিক ধাপ পরিচালনা করতে পারছে।
  • এর মধ্যে রয়েছে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করা, পাসওয়ার্ড ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরি, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং গোপন তথ্য সংগ্রহ।
মূল তথ্য
  • এআই ব্যবহার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে সার্ট
  • হ্যাকাররা স্বয়ংক্রিয়ভাবে সার্ভারের দুর্বলতা খোঁজা, পাসওয়ার্ড চুরি ও নিরাপত্তা অতিক্রম করতে পারছে
  • চিলির একটি আর্থিক প্রতিষ্ঠানে ১ কোটি ৫৬ লাখের বেশি রেকর্ডে প্রবেশাধিকারের ঘটনা সতর্কবার্তায় উল্লেখ
  • দেশে এখনো এমন হামলার তথ্য নেই, তবে দক্ষিণ এশিয়ায় ঘটনা ঘটছে বলে সার্ট জানিয়েছে

বাংলাদেশের ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট। মঙ্গলবার এক সতর্কবার্তায় সংস্থাটি এসব প্রতিষ্ঠানকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুনপ্রাণ-আরএফএল প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ঢাকায় অনুষ্ঠিত

সার্টের কর্মকর্তারা বলছেন, এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা এখন স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলার একাধিক ধাপ পরিচালনা করতে পারছে। এর মধ্যে রয়েছে সার্ভারের দুর্বলতা খুঁজে বের করা, পাসওয়ার্ড ও পরিচয়সংক্রান্ত তথ্য চুরি, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং গোপন তথ্য সংগ্রহ।

সতর্কবার্তায় চিলির একটি আর্থিক প্রতিষ্ঠানে ঘটা সাইবার হামলার তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলাকারীরা প্রতিষ্ঠানের একটি অ্যাপ্লিকেশনের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমে প্রবেশ করে। পরে তারা ডেটাবেজ, ক্লাউড অবকাঠামো এবং অভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। এতে ১ কোটি ৫৬ লাখের বেশি আর্থিক রেকর্ডে প্রবেশাধিকার পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। কাজাখস্তানের একটি অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলার প্রস্তুতির তথ্যও সতর্কবার্তায় রয়েছে।

সতর্কবার্তায় আর্টেক্স ও সাইবারস্ট্রাইক এআইয়ের মতো এআই-চালিত সাইবার আক্রমণসংক্রান্ত টুলের কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা দ্রুত বিভিন্ন সিস্টেমের দুর্বলতা শনাক্ত এবং আক্রমণের কার্যক্রম সমন্বয় করতে পারে।

এ জন্য ইন্টারনেটে উন্মুক্ত অ্যাপ্লিকেশন ও এপিআইয়ের নিরাপত্তা পরীক্ষা, পাসওয়ার্ড ও ক্লাউড অ্যাকাউন্ট সুরক্ষা, ডেটাবেজে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুপারিশ করেছে সার্ট। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিস্টেমে বহুধাপের পরিচয় যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, শুধু সন্দেহজনক আইপি ঠিকানা ব্লক করলেই এ ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত সাইবার হামলা শনাক্ত ও মোকাবিলার ব্যবস্থা।

সার্টের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এখনো এ ধরনের হামলার তথ্য নেই। তবে দক্ষিণ এশিয়ায় এমন ঘটনা ঘটছে। সেই বিবেচনায় দেশের আর্থিক খাতকে আগাম সতর্ক ও সুরক্ষিত রাখার জন্য এই সতর্কবার্তা।

তথ্যসূত্র: প্রথম আলো

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · প্রযুক্তি বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য

আরও প্রযুক্তি

সব দেখুন →