- আহত জাহাঙ্গীর হোসেন (৫০) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত।
- তাঁর মাথা ও চোখে মারাত্মক আঘাত লেগেছে; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
- পুলিশ জানায়, জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
- রোববার বিকেল পাঁচটার দিকে সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে ঘটনা ঘটে।
- আহত জাহাঙ্গীর হোসেন (৫০) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত।
- তাঁর মাথা ও চোখে মারাত্মক আঘাত লেগেছে; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
- পুলিশ জানায়, জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে ওপর থেকে ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত। রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমআহত জাহাঙ্গীরকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
জাহাঙ্গীরের ছেলে তাওহীদ ইসলাম জানান, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে নিরাপত্তাকর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন তাঁর বাবা। এ সময় ওপর থেকে আসা ককটেলটি মাথায় বিস্ফোরিত হয়। স্প্লিন্টারের আঘাতে তাঁর বাবার মাথা ও চোখে জখম হয়।
অন্যদিকে আহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁদের বাসা রাজধানীর লালবাগ আজিমপুরে সমাজকল্যাণ গলিতে। জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালির কাজ করেন এবং পাশাপাশি কবি নজরুল কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।
আলমগীর হোসেন আরও জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কাজ শেষ করে কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল এসে তাঁর মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এটি নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে আহত ব্যক্তির মাথায় ও বাম চোখে আঘাত লেগেছে।
প্রসঙ্গত, অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়া ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৯ নভেম্বর ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো, আজকের পত্রিকা, জাগো নিউজ, ইত্তেফাক





