মনপুরা উপজেলা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি মনপুরা থানার ৫ টি ইউনিয়ন, ২২ টি মৌজা ও ৩৩ টি গ্রাম নিয়ে গঠিত। মনপুরা উপজেলার মোট জনসংখ্যা ৭৬,৫৮২ জন এবং সাক্ষরতার হার ৪১%। এখানকার মানুষ কৃষি ভিত্তিক পেশা পরিচালনা করে। জাতীয় সংসদ নির্বাচন এ মনপুরা এর সংসদীয় আসন ভোলা-৪। মনপুরা ও চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদ এ ১১৮ নং আসন হিসেবে চিহ্নিত।
