চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা, যা ৪টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এটি কৃষি ও জেলে ভিত্তিক অঞ্চল। কৃষি কাজের মধ্যে প্রধানত ধান, ডাল, আলু, সুপারি, নারকেল ইত্যাদির চাষ করা হয়ে থাকে।
এই উপজেলায় মেঘনা নদী ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠা চর কুকরী মুকরীতে চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে হরিণ। এ ছাড়া রয়েছে অতিথি পাখি, লাল কাঁকড়া, বন মহিষ, বানর, বনবিড়াল, উদবিড়াল, শেয়াল, বনমোরগ সহ নানা প্রজাতির বন্য প্রাণী।
উপজেলায় চিত্তাকর্ষক স্থানের মধ্যে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত। এবং উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলা ভোলা-৪ এর অন্তর্ভুক্ত, যা চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত এবং এটি ১১৮ নং সংসদীয় আসন হিসেবে চিহ্নিত। ।
