লালমোহন উপজেলা বাংলাদেশ এর বরিশাল বিভাগ ভোলা জেলার একটি উপজেলা এটির আদি নাম মেহেরগঞ্জ ছিলো। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চলে লালমোহন থানার আওতাধীন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালমোহন উপজেলার মোট জনসংখ্যা ২,৮৩,৮৮৯ জন। ৬৩.৯১%, কৃষি কাজ করে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালমোহন উপজেলার সাক্ষরতার হার ৫০%। ভোলা-৩ আসনটি ভোলা জেলার লালমোহন উপজেলা ও তজমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত, এটির আসন নং ১১৭। শাহবাজপুর সরকারি কলেজের পাশেই সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক অবস্থিত।
