· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
জেলা · রংপুর বিভাগ

লালমনিরহাট

Lalmonirhat

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা

লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

অবস্থান ও আয়তন

লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে নীলফামারী জেলা।

প্রশাসনিক এলাকাসমূহ

লালমনিরহাট জেলায় মোট ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ

ইতিহাস

এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি।

স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি ।

১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ হয়েছে 'লালমনিরহাট' ।

প্রত্নতাত্ত্বিক স্থাপনা

লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ। এছাড়া আছে ৬৯ হিজরি তথা ৬৯০ খ্রিস্টাব্দের হারানো মসজিদ। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ।

জনসংখ্যা

লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯। মোট পুরুষ ৬২৮,৭৯৯ এবং মোট মহিলা ৬২৭,৩০০ জন। লালমনিরহাটের জনসংখ্যার ঘনত্ব ১০০০/কিমি। বেশিরভাগ লোক বাংলায় কথা বলে। এই জেলার বেশিরভাগই নাগরিকই মুসলিম।

শিক্ষা

লালমনিরহাট জেলায় নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান:

মাধ্যমিক বিদ্যালয়: ১৬৩টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ৪৩টি

প্রাথমিক বিদ্যালয়: ৭৫৪টি

পলিটেকনিক ইনস্টিটিউট: ৩টি

টেক্সটাইল ইনস্টিটিউট: ১টি

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: ১টি

কিন্ডারগার্টেন: প্রায় ২০০টি

জেলার শিক্ষার হার প্রায় ৫৫.৬৫%।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়

পারুলিয়া তফশীলি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট

মৌলভি আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসা

দইখাওয়া আদর্শ কলেজ, হাতীবান্ধা

সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ, পাটগ্রাম

বাউরা পূনম চাঁদ ভূতোরিয়া কলেজ

পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ

পাটগ্রাম তারক নাথ (টিএন) স্কুল এন্ড কলেজ

করিম উদ্দিন সরকারি কলেজ, কালীগঞ্জ চাপারহাট শামসুদ্দিন কমুরদ্দিন ডিগ্রি কলেজ

হাজরানীয়া ডিগ্রি কলেজ, কালীগঞ্জ

ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ

কে ইউ পি পাবলিক উচ্চ বিদ্যালয়

ফকির পাড়া আদর্শ মহিলা কলেজ

নাজির হোসেন খন্দকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়

বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়

বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়

জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট

ফকির পাড়া দারুস সুন্নাহ মাদরাসা

ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিয়াল খোওয়া স্কুল এন্ড কলেজ, কালীগঞ্জ

বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজ, দুরাকুটি

লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল)

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়, বড়বাড়ী

বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়

রসুলপুর আব্দাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়, বাউরা

ভাদাই আদর্শ উচ্চ বিদ্যালয়, আদিতমারী

ফুলগাছ উচ্চ বিদ্যালয়, মোগলহাট

তিস্তা ফাতিমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা

ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

দেউতিরহাট দ্বি- মূখী উচ্চবিদ্যালয়

ফকিরের তকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়

স্বাস্থ্য

লালমনিরহাট জেলা হাসপাতাল (২৫০ শয্যা বিশিষ্ট), নিরাময় ক্লিনিক, দোয়েল ক্লিনিক বর্তমানে দোয়েল গেস্ট হাউজ ইত্যাদি।

এছাড়াও এখানে স্বাস্থ্য বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আওতাধীন স্বাস্থ্যসেবা কার্যক্রম সুন্দর ভাবে চালু রয়েছে।

হাতীবান্ধা ২৫০ শয্যা বিশিষ্ট মডেল হাসপাতাল ।

ফকির পাড়া কমিউনিটি ক্লিনিক ০৪ ওয়ার্ড।

অর্থনীতি

কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে এই জেলা। ৭২.৭৮% মানুষ কৃষক, ১০.৪৯% ব্যবসায়ী, ৩.৪৬% শ্রমিক এবং ৪.৪৫% চাকুরীজীবি।

যোগাযোগ ব্যবস্থা

বাস, ট্রেন, সাইকেল, ভ্যান, রিক্সা, অটো রিক্সা এছাড়াও একটি প্রাচীন বিমান বন্দর আছে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:

তমিজউদ্দীন প্রামাণিক - শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম।

আবিদ আলী - রাজনীতিবিদ।

কাজী নুরুজ্জামান - রাজনীতিবিদ।

মজিবর রহমান - রাজনীতিবিদ।

হাসানুজ্জামান হাসান - রাজনীতিবিদ।

শেখ রেয়াজউদ্দীন আহমদ - রাজনীতিবিদ।

শেখ ফজলল করিম—স্বনামধন্য সাহিত্যিক

ফকির মজনু শাহ - ভারতীয় ফকির, সাধক।

আসাদুল হাবিব দুলু - সংসদ সদস্য ও মন্ত্রী।

হাসান রাজিব প্রধান - রাজনীতিবিদ

রোকন উদ্দিন বাবুল - রাজনীতিবিদ

মুসা ইব্রাহীম - বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী।

সাথিরা জাকির - সাবেক ক্রিকেটার।

মুসফিক হাসান - বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য

করিম উদ্দিন আহমেদ - সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক।

নুরুজ্জামান আহমেদ - সাবেক সমাজকল্যাণ মন্ত্রী

আবুল হোসেন - রাজনীতিবিদ।

চিত্তরঞ্জন দেব - স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সদস্য।

মোঃ মোতাহার হোসেন - বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।

মোঃ মতিয়ার রহমান - জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য

সালেহ উদ্দিন আহমেদ - সাবেক সংসদ সদস্য।

জয়নুল আবেদিন সরকার সাবেক সংসদ সদস্য।

জি এম কাদের - রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এবং চেয়ারম্যান, জাতীয় পার্টি।

রইছউল আলম মন্ডল - আমলা।

শাফিয়া খাতুন - ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য।

মেজর (অব)কামরুল ইসলাম ভূইঁয়া - সাবেক সেনা কর্মকর্তা।

মু. আবুল কাসেম: কৃষিবিদ।

রিয়াজ উদ্দিন আহমেদ - সাবেক মন্ত্রী।

আবু সালেহ মোহাম্মদ সাঈদ - সাবেক জাতীয় সংসদ সদস্য।

দর্শনীয় স্থান

লালমনিরহাট রেলওয়ে স্টেশন

কবি শেখ ফজলুল করিমের বসত ভিটা,কাকিনা,কালিগঞ্জ

মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়

এক উঠানে মসজিদ ও মন্দির (পাশাপাশি স্থাপিত মসজিদ ও মন্দির,পুড়ান বাজার, কালিবাড়ি, জেলা শহর

ধবলসতী জামে মসজিদ(বিলুপ্ত)

বুড়িমারী স্থল বন্দর জিরো পয়েন্ট

ভূমি গবেষণা জাদুঘর পাটগ্রাম।

মোগলহাট রেল বন্দর ( বিলুপ্ত)

নদ-নদী

রত্নাই নদী।