· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
মুসা ইব্রাহীম
খেলা

মুসা ইব্রাহীম

Musa Ibrahim

১৯৭৯ — বর্তমানবয়স ৪৭

বাংলাদেশী পর্বতআরোহী ও সাংবাদিক

এক নজরে
  • মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
  • সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
  • ঈশ্বরী পাড়ওয়ালকে উদ্ধৃত করে কাঠমান্ডুতে বাংলাদেশের উপ-মিশনপ্রধান নাসরিন জাহান মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন।
১৯৭৯জন্ম, লালমনিরহাট জেলাআজবয়স ৪৭

মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। ঈশ্বরী পাড়ওয়ালকে উদ্ধৃত করে কাঠমান্ডুতে বাংলাদেশের উপ-মিশনপ্রধান নাসরিন জাহান মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন।

জন্ম ও শিক্ষাজীবন

লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে, ১৯৭৯ সালে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ঠাকুরগাঁও চিনিকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে বিজ্ঞান শিক্ষার উপর স্নাতক (বিএড) ডিগ্রি এবং শিক্ষাগত মূল্যায়ন ও গবেষণার উপর মাস্টার অব এডুকেশন (এমইডি) ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

মুসা ইব্রাহীম নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ নামক পর্বতারোহন ক্লাবের মহাসচিব এবং ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশী বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে জ্যেষ্ঠ সংবাদদাতা হিসেবে এবং বাংলাদেশী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পর্বত আরোহণ ও অ্যাডভেঞ্চার বিষয়ক নানা আয়োজনে তরুণ তরুণীদের অংশগ্রহণ বাড়াতে ২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন এভারেস্ট একাডেমী।

পর্বত জয়

২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম বাংলাদেশ সময় সকাল ৫ টা ১৬ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠেন এবং বাংলাদেশের পতাকা উড়ান।

১৩ সেপ্টেম্বর ২০১১ মুসা ইব্রাহিম আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো'র চূড়া জয় করেন। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এমএ সাত্তার। তবে শুধু মুসা ও নিয়াজ ১৯ হাজার ৩৪০ ফুট উচ্চতার কিলিমাঞ্জারো পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।

কার্স্টেনজ পিরামিড পর্বত শৃঙ্গ জয়

১৩ জুন ২০১৭, মুসা এবং দু'জন ভারতীয় পর্বতারোহী ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে কার্স্টেনজ পিরামিড পর্বত শৃঙ্গ জয় করে নামার পথে বেজ ক্যাম্পে আটকা পড়েন। পরে হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার টিমিকা বিমানবন্দরে নিয়ে আসে।

গল্পটা ভালো লাগলে শেয়ার করুন