পঞ্চম অধ্যায় — স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা
ধারা ৫৯1[শৌচাগার ও প্রক্ষালন কক্ষ]
৫৯৷ প্রত্যেক প্রতিষ্ঠানে-
(ক) উহাতে কর্মরত শ্রমিকগণ কাজের সময়ে যাহাতে সহজে ব্যবহার করিতে পারেন এরূপ সুবিধাজনক স্থানে বিধি দ্বারা নির্ধারিত প্রকারে প্রয়োজনীয় সংখ্যক 2[স্বাস্থ্য সম্মত শৌচাগার ও প্রক্ষালন কক্ষের] ব্যবস্থা করিতে হইবে;
(খ) উক্ত 3[শৌচাগার ও প্রক্ষালন কক্ষ] পুরুষ এবং নারী শ্রমিকগণের জন্য স্বতন্ত্রভাবে ব্যবস্থা করিতে হইবে;
(গ) 4[শৌচাগার ও প্রক্ষালন কক্ষগুলিতে] যথেষ্ট আলো, বাতাস এবং সার্বক্ষণিক পানির ব্যবস্থা রাখিতে হইবে; এবং
(ঘ) উক্ত 5[শৌচাগার ও প্রক্ষালন কক্ষ মালিকের নিজ খরচে] জীবানুনাশক ও পরিষ্কারক ব্যবহারের মাধ্যমে সব সময় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখিতে হইবে৷
- "শৌচাগার ও প্রক্ষালন কক্ষ" শব্দসমূহ "পায়খানা ও পেশাব খানা " শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২১(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- "স্বাস্থ্য সম্মত শৌচাগার ও প্রক্ষালন কক্ষের" শব্দসমূহ "পায়খানা ও পেশাব খানার " শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২১(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
- "শৌচাগার ও প্রক্ষালন কক্ষ " শব্দসমূহ " পায়খানা ও পেশাব খানা " শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২১(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- "শৌচাগার ও প্রক্ষালন কক্ষগুলিতে" শব্দসমূহ " পায়খানা ও পেশাব খানাগুলিতে" শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২১(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
- "শৌচাগার ও প্রক্ষালন কক্ষ মালিকের নিজ খরচে" শব্দসমূহ " পায়খানা ও পেশাব খানা" শব্দসমূহের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ২১(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত।
