লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

ত্রয়োদশ অধ্যায় — ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক

ধারা ১৯০রেজিস্ট্রি বাতিলকরণ

১৯০৷ (১) এই ধারার অন্য বিধান সাপেক্ষে, শ্রম পরিচালক কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি 1[বাতিলের জন্য আবেদন] করিতে পারিবেন, যদি-

2[ (ক) রেজিস্ট্রি বাতিলের জন্য ট্রেড ইউনিয়ন সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে দরখাস্ত করে;]

(খ) উহার অস্তিত্ব বিলুপ্ত হয়;

(গ) উহা প্রতারণা অথবা কোন তথ্যের মিথ্যা বর্ণনার মাধ্যমে রেজিস্ট্রি হাসিল করিয়া থাকে 3[যাহা বস্তুনিষ্ঠ সাক্ষ্যপ্রমাণ দ্বারা সমর্থিত হইতে হইবে];

4[ ***]

(ঙ) উহা কোন অসত্ শ্রম আচরণ করিয়া থাকে;

(চ) উহার সদস্য সংখ্যা এই অধ্যায়ের অধীন প্রয়োজনীয় সংখ্যার নীচে নামিয়া যায়; অথবা

(ছ) উহা এই অধ্যায় বা কোন বিধির বিধান লঙ্ঘন করিয়া থাকে৷

(২) যে ক্ষেত্রে শ্রম পরিচালক তদন্তান্তে এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করা উচিত, সে ক্ষেত্রে তিনি উহার রেজিস্ট্রি বাতিল করার জন্য অনুমতি প্রার্থনা করিয়া শ্রম আদালতে দরখাস্ত পেশ করিবেন৷

(৩) শ্রম পরিচালক শ্রম আদালত হইতে অনুমতি প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে উক্ত ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি বাতিল করিয়া দিবেন৷

(৪) কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রি উপ-ধারা (১) (ঙ) অনুযায়ী বাতিল করা যাইবে না যদি না উক্ত ট্রেড ইউনিয়ন কর্তৃক অভিযোগে বর্ণিত অসত্ শ্রম আচরণ সংঘঠিত হওয়ার তিন মাসের মধ্যে শ্রম আদালতে দরখাস্ত করা হয়৷

  1. “বাতিলের জন্য আবেদন” শব্দগুলি “বাতিল” শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৪৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. দফা (ক) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ২৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. “যাহা বস্তুনিষ্ঠ সাক্ষ্যপ্রমাণ দ্বারা সমর্থিত হইতে হইবে” শব্দগুলি “হাসিল করিয়া থাকে” শব্দগুলি পর বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৪৩(খ) ধারাবলে সংযোজিত।
  4. দফা (ঘ) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ২৬(খ) ধারাবলে বিলুপ্ত।
সরকারি সাইটে দেখুন