নবম অধ্যায় — কমর্ঘন্টা ও ছুটি
ধারা ১১৮উৎসব ছুটি
১১৮। (১) প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে 1[১৩ (তের)] দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে।
(২) বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন।
2[ (৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে।]
- “১৩ (তের)” সংখ্যা, শব্দ ও বন্ধনী “এগারো” শব্দের পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-ধারা (৩) বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।
