অধ্যায়-২ — নিবন্ধক ও নিবন্ধন
ধারা ৮জন্ম ও মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি
৮৷ (১) শিশুর পিতা বা মাতা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি উক্ত শিশুর জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷
(২) মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি মৃত্যুর 1[৪৫ (পঁয়তাল্লিশ)] দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷
- “৪৫ (পঁয়তাল্লিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৩০ (ত্রিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।
