অধ্যায়-২ — নিবন্ধক ও নিবন্ধন
ধারা ৭করেজিষ্ট্রার জেনারেল নিয়োগ, ইত্যাদি
1[৭ক। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন রেজিস্ট্রার জেনারেল এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।
(২) রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।]
- ধারা ৭ক জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত।
