অধ্যায়-৪ — বিবিধ
ধারা ২২মামলা দায়ের
২২৷ এই আইনের অধীন দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি অথবা নিবন্ধক 1[বা রেজিস্ট্রার জেনারেল] ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করিতে পারিবেন৷
- ‘‘বা রেজিস্ট্রার জেনারেল’’ শব্দগুলি ‘‘নিবন্ধক’’ শব্দের পর জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ১৩ ধারাবলে সন্নিবেশিত।
