লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

অধ্যায়-৪ — বিবিধ

ধারা ১৮জন্ম বা মৃত্যু সনদের সাক্ষ্য মূল্য

১৮৷ (১) কোন ব্যক্তির বয়স, জন্ম ও মৃত্যু বৃত্তান্ত প্রমাণের ক্ষেত্রে কোন অফিস বা আদালতে বা স্কুল-কলেজে বা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এই আইনের অধীন প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ সাক্ষ্য হিসাবে বিবেচ্য হইবে৷

(২) নিবন্ধন সংক্রান্ত সকল নথিপত্র ও নিবন্ধন বহি The Evidence Act, 1872 (Act I of 1872) এর Public Document (সাধারণ দলিল) যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে Public Document (সাধারণ দলিল) বলিয়া গণ্য হইবে৷

(৩) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এই আইনের অধীন প্রদত্ত জন্ম সনদ ব্যবহার করিতে হইবে, যথা:-

(ক) পাসপোর্ট ইস্যু;

(খ) বিবাহ নিবন্ধন;

(গ) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি;

(ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দান;

(ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু;

(চ) ভোটার তালিকা প্রণয়ন;

(ছ) জমি রেজিস্ট্রেশন; 1[***]

2[(ছছ) জাতীয় পরিচয়পত্র;

(ছছছ) লাইফ ইন্স্যুরেন্স পলিসি; এবং;]

(জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে৷

3[(৩ক) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে কোন ব্যক্তির মৃত্যু প্রমাণের জন্য এই আইনের অধীন প্রদত্ত মৃত্যু সনদ ব্যবহার করিতে হইবে, যথাঃ-

(ক) সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি;

(খ) পারিবারিক পেনশন প্রাপ্তি;

(গ) মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সের দাবী;

(ঘ) নাম জারী এবং জমাভাগ প্রাপ্তি; এবং

(ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।]

4[(৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোন ব্যক্তি বা ব্যক্তি শ্রেণী কিংবা কোন দপ্তর বা প্রতিষ্ঠান বা বিশেষ শ্রেণীর দপ্তর বা প্রতিষ্ঠানকে উপ-ধারা (৩) এর বিধানের প্রয়োগ হইতে তত্কর্তৃক নির্ধারিত সময়ের জন্য অব্যাহতি দিতে পারিবে৷]

5[(৫) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে অন্য কোন আইনের অধীন কোন জন্ম বা মৃত্যুর সনদ উপ-ধারা (৩) ও (৩ক) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যবহার করা যাইবে।]

  1. “এবং” শব্দ জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ১০(ক) ধারাবলে বিলুপ্ত।
  2. দফা (ছছ) এবং (ছছছ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ১০(ক) ধারাবলে সন্নিবেশিত।
  3. উপ-ধারা (৩ক) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ১০(খ) ধারাবলে সন্নিবেশিত।
  4. উপ-ধারা (৪) জন্ম ও মৃতু্য নিবন্ধন (সংশোধন) আইন, ২০০৬ (২০০৬ সনের ১৬ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত
  5. উপ-ধারা (৫) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ১০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
সরকারি সাইটে দেখুন