ধারা ২৩একতরফা শুনানী ও একতরফা খারিজ সম্পর্কিত বিশেষ বিধান
২৩৷ 1[(১) একতরফাভাবে কোন পক্ষকে শুনানী অন্তে কোন আবেদন বা আপীল মঞ্জুর বা নামঞ্জুর করার ক্ষেত্রে 2[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল] উল্লিখিত বিষয়ে, সঠিকতা ও যথাযর্থতা সম্পর্কে বিবেচনা করিয়া সিদ্ধান্ত বা ক্ষেত্রমত রায় প্রদান করিবে।]
(২) 3[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে] কোন আবেদন বা আপীল একতরফাভাবে কোন পক্ষকে শুনানী অন্তে মঞ্জুর বা নামঞ্জুর করা হইলে একবারের বেশী উক্ত আবেদন বা আপীল পুনর্বহাল বা একতরফা আদেশ রহিতক্রমে পুনঃশুনানী করা যাইবে না৷
(৩) 4[5[ধারা ১০ এর অধীন পেশকৃত কোন আবেদন] বা ধারা ১৮ এর অধীনে] দায়েরকৃত কোন আপীল শুনানীর সময় আবেদনকারী বা আপীলকারী উপস্থিত না থাকিলে এবং অন্য কোন পক্ষ শুনানীতে আগ্রহী না হইলে আবেদন বা আপীল খারিজ হইবে এবং এইরূপ ক্ষেত্রে আনুষ্ঠানিক রায় প্রদানের প্রয়োজন হইবে না৷
(৪) উপ-ধারা (৩) এর অধীনে প্রদত্ত খারিজ আদেশ এক বারের বেশী রহিতক্রমে উক্ত আবেদন বা আপীল পুনর্বহাল করা যাইবে না৷
- উপ-ধারা (১) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ২০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি “কমিটি, ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
- “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে” শব্দগুলি “কমিটি, ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনালে” শব্দগুলি ও কমার পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
- “আবেদন, ধারা ৯খখ, ধারা ৯গ বা ধারা ১৮ এর অধীনে” শব্দগুলি, কমাগুলি ও সংখ্যাগুলি “আবেদন বা ধারা” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ২০ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- “ধারা ১০ এর অধীন পেশকৃত কোন আবেদন” শব্দগুলি ও সংখ্যা “ধারা ৯ক এর উপ-ধারা (১) বা ধারা ১০ এর অধীনে পেশকৃত কোন আবেদন, ধারা ৯খখ, ধারা ৯গ” শব্দগুলি, সংখ্যাগুলি ও বর্ণগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
