ধারা ১৪অস্থায়ী ইজারা প্রদত্ত 1[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি সম্পর্কিত বিধান
১৪৷ 2[(১) 3[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকিবে এবং তিনি প্রচলিত আইন অনুযায়ী উহা ইজারা প্রদান করিবেন৷]
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত ইজারা প্রদত্ত সম্পত্তির দখল প্রত্যর্পণের জন্য ট্রাইব্যুনালের ডিক্রী থাকিলে, তদানুযায়ী ডিক্রী প্রাপককে ধারা ১১ তে বর্ণিত পদ্ধতিতে উক্ত সম্পত্তির দখল বুঝাইয়া দিতে হইবে৷
- “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-ধারা (১) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ৩৩নং আইন) এর ৩ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
- “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।
