- তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর; দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন।
- শুক্রবার বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
- জানাজার পর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।
- শেখ সাহেদ আলী শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বেসরকারি হাসপাতালে মারা যান।
- তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর; দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন।
- শুক্রবার বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
- জানাজার পর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুনদিলজিৎ দোসাঞ্ঝের ইন্দোর কনসার্টে বোমা হামলার হুমকিশিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে জানান, হাসপাতাল থেকে মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে। গোসল শেষে মরদেহ গোপীবাগ আড়াই লেনের বাসায় নেওয়া হবে। সেখান থেকে জানাজার জন্য মসজিদে নেওয়া হবে।
নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হবেন শেখ সাহেদ আলী। শুক্রবার বাদ আসর ঢাকার গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ আলী। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাহেদ আলী। তিনি স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।
অসুস্থতার কারণে অপূর্ণ থেকে গেছে সাহেদের নতুন গান প্রকাশের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়। এ মাসেই কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর দিল্লি যাওয়ার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। ‘রোকযানা’ গান দিয়ে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান। তাঁর অন্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
তথ্যসূত্র: জাগো নিউজ, প্রথম আলো, ইত্তেফাক, চ্যানেল ২৪






