- এর আগেই অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
- একই ইমেইল বার্তায় গোয়ালিয়র হাইকোর্টেও হামলার হুমকির উল্লেখ রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
- হুমকির পর আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
- ইন্দোরে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের আগে ইমেইলে বোমা হামলার হুমকি
- একই বার্তায় গোয়ালিয়র হাইকোর্টে হামলার উল্লেখ
- আদালত প্রাঙ্গণ ও আশপাশে নিরাপত্তা জোরদার
- হুমকির উৎস শনাক্তে তদন্তকারী দল গঠন
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে আগামী ১৫ নভেম্বর দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট হওয়ার কথা রয়েছে। এর আগেই অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই ইমেইল বার্তায় গোয়ালিয়র হাইকোর্টেও হামলার হুমকির উল্লেখ রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুনমিস ইউনিভার্সে সামিরা খান মাহিকে ভোট দেওয়ার আহ্বানহুমকির পর আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। হুমকিবার্তার উৎস শনাক্ত করতে তদন্তকারী দল গঠন করা হয়েছে।
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৪ সালে ভারতের বিভিন্ন শহরে সংগীতানুষ্ঠান করতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়েন এই গায়ক। তার কনসার্ট বাতিলের হুমকির পাশাপাশি দুটি গানের ওপর নিষেধাজ্ঞাও এসেছিল।
২০২৬ সালের সংগীত সফরেও এমন জটিলতা পিছু ছাড়ছে না। দিল্লিতে ‘পাঞ্জাব দা পুত্তর’-এর কনসার্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর দর্শকদের গান শোনান তিনি।
এর আগে ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল ও মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর দিলজিতের কনসার্ট বাতিল হতে পারে বলে গুঞ্জন ছড়ায়। তবে অনুষ্ঠান নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন গায়ক।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যে যাই বলুক, ইন্দোরে কনসার্ট আমি করবই। আর ঠিক একই এনার্জি নিয়ে ইন্দোরের মঞ্চে ফিরব।’ নতুন করে হামলার হুমকি আসায় কনসার্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট






