- দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা, যা জরুরি সেবা নম্বর ও অপূর্ণতার প্রতীক।
- বিয়েতে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও লেখক আনিসুল হক।
- দম্পতি বড় দেনমোহরের বিনিময় প্রথা এড়িয়ে অর্থপূর্ণ সংখ্যা বেছে নেওয়ার কথা জানিয়েছেন।
- অভিনেতা সুজাত শিমুল থিয়েটার ও আবৃত্তিকর্মী জান্নাতুন নেছাকে বিয়ে করেছেন।
- দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা, যা জরুরি সেবা নম্বর ও অপূর্ণতার প্রতীক।
- বিয়েতে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও লেখক আনিসুল হক।
- দম্পতি বড় দেনমোহরের বিনিময় প্রথা এড়িয়ে অর্থপূর্ণ সংখ্যা বেছে নেওয়ার কথা জানিয়েছেন।
মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আরও পড়ুনতানজিন তিশার ৭৫ হাজার টাকার শাড়ি মামলা সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশবিয়ের আনুষ্ঠানিকতার চেয়ে দেনমোহরের অঙ্কটি নিয়েই বেশি কৌতূহল তৈরি হয়েছে। সুজাত শিমুল ও জান্নাতুন নেছার দেনমোহর নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। এই অঙ্কটি বেছে নেওয়ার পেছনে বিশেষ ভাবনা রয়েছে বলে জানান বর।
প্রথম আলোকে সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্তের পর থেকেই তারা একটি ‘ইউনিক’ নম্বর চেয়েছিলেন, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ‘বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণা।’
তাঁর মতে, ৯৯৯ সংখ্যাটি জীবনের অপূর্ণতার প্রতীকও বটে। কারণ সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান রয়ে যায়, যা মানুষের পূর্ণ না হওয়া জীবনের ইঙ্গিত দেয়। এছাড়া তাঁর শ্বশুর পুলিশে ছিলেন—এটিও ৯৯৯ পছন্দের আরেকটি কারণ।
দেনমোহরের অঙ্ক নিয়ে সুজাত শিমুল বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা—যেন বিনিময় বা আস্থা-অনাস্থার বিষয় হয়ে আসছে। নারী হিসেবে একটি সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে।’
বিয়ের আসরে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক–সাংবাদিক আনিসুল হকসহ বর-কনের পরিবারের সদস্যরা।
তথ্যসূত্র: জাগো নিউজ, প্রথম আলো






