- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে।
- নির্দেশনাগুলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কার্যকর হবে।
- নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
- মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ
- ভুয়া প্রতিবেদন তৈরি বন্ধ ও অনলাইনে পরীক্ষার তথ্য জমার নির্দেশনা
- নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিধান
- একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে একাধিকবার পরীক্ষা করানো নিষিদ্ধ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে সরকার ১১ দফা নির্দেশনা জারি করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কার্যকর হবে।
আরও পড়ুনলন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, চিকিৎসাধীন ৫নতুন নির্দেশনায় মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ আদায় করা যাবে না। এছাড়া ভুয়া প্রতিবেদন তৈরি বন্ধ এবং অনলাইনে পরীক্ষার তথ্য জমা করার বিধান রাখা হয়েছে।
নির্দেশনায় একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিধানও রাখা হয়েছে।
সরকারের এই উদ্যোগে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক, চ্যানেল ২৪





